শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

পাকুন্দিয়ায় নবগঠিত আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৫ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় নবগঠিত আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নবগঠিত আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা  অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর)  বিকেলে পাকুন্দিয়া সদর ঈদগাহে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটির আয়োজন করেন স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদের সমর্থিত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর সাবেক সংসদ সদস্য এড. সোহরাব উদ্দিন কে পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগের  আহবায়ক করে ৬৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন করে জেলা আওয়ামীলীগ। এর প্রতিবাদে আজ এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এড. হুমায়ুন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ জুয়েল, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন, জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, নারান্দি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম (ভিপি শফিক), পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, সাবেক ভিপি আ. হাকিম, উপজেলা যুবলীগের আহবায়ক  ও সাবেক ভিপি হেলাল উদ্দিন, উপজেলা মহিলা আ.লীগ নেত্রী  খালেদা আক্তার, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নাজমুল হক দেওয়ান প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত ৯ সেপ্টেম্বর সাবেক সাংসদ এড. সোহরাব উদ্দিন কে আহবায়ক করে ৬৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে জেলা আওয়ামীলীগ, সেই কমিটিতে বিএনপি ও জামায়াতের চিহ্নিত সক্রিয় সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তারই প্রতিবাদে কমিটি বাতিলের দাবিতে আজকের এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগ কে আগামী ৪ অক্টোবরের মধ্যে উক্ত কমিটি বাতিলের দাবিতে আল্টিমেটাম দেয়া হয়েছে।

উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতায়েম হোসেন স্বপন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com