শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মবার্ষিকীতে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের বৃক্ষরোপন কর্মসূচী

তোফায়েল আহমেদ
  • আপডেট সময় বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মবার্ষিকীতে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের বৃক্ষরোপন কর্মসূচী

কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করেছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যম্পাসের ভূমিতে এ কর্মসূচীর আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার প্রফেসর অনিল চন্দ্র সাহার সভাপতিত্বে কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো: আরজ আলী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন, ইংরেজী বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক বদরুল হুদা সোহেল, আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মহসিন খান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জুয়েল চৌধুরী।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. মনিশ চৌধুরী, প্রভাষক সাদ্দাম হোসেন, আমান উল্লাহ, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক আল মুরসালিন সম্রাট, আব্দুল্লাহ ভূঞা, প্রভাষক রাকিবুল হাসান, মাহবুবা, আসমা পারভীন, তহুরা খাতুন, আইন বিভাগের প্রভাষক লাকী আক্তার, আলতাফ হোসেন, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের প্রভাষক আনিসুর রহমান প্রমুখ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপন কর্মসূচী শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com