বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

কিশোরগঞ্জ জেলা দাবা লীগে চ্যাম্পিয়ন হয়েছে স্টারলিট স্পোর্টিং ক্লাব

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ জেলা দাবা লীগে চ্যাম্পিয়ন হয়েছে স্টারলিট স্পোর্টিং ক্লাব

কিশোরগঞ্জ জেলা দাবা লীগে চ্যাম্পিয়ন হয়েছে স্টারলিট স্পোর্টিং ক্লাব। সুইচ পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া পাঁচ রাউন্ডের এই লীগে শিরোপা নিশ্চিত করেছে কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটালের এই ক্লাবটি।

কিশোরগঞ্জ জেলায় প্রথমবারের মত শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে ল এন্ড ট্রাস্টের সৌজন্যে এই লীগ আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। এতে অংশ নেয় জেলার ১৫ টি ক্লাব। প্রতি রাউন্ডে অংশ নেন চারজন করে খেলোয়াড়। ২০ ম্যাচে ১৮টি জয়ে শিরোপা জেতে স্টারলিট স্পোর্টিং ক্লাবের আব্দুল বাতেন বাদল, মো: মজনু, মো: মোকলেস এবং মো: কামাল উদ্দিন। প্রথম আসরে শিরোপা জিতে উল্লসিত ক্লাবের কোচ মো: শরিফুল আলম সুজন এবং ম্যানেজার সারোয়ার আলম মাসুদ। ভবিষ্যতে এই ক্লাব থেকে দাবা খেলোয়াড় তৈরি এবং জাতীয় পর্যায়ে কিশোরগঞ্জ জেলার সুনাম বয়ে আনতে চান তারা।

এদিকে ১৬ ম্যাচে জয় নিয়ে রানার্স আপ হয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলার সুচি সংসদ এবং ১৫ ম্যাচে জয় নিয়ে তৃতীয় হয়েছে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর চেস ক্লাব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com