রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ব্রাজিলকে বিদায় করে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ১০১ বার পড়া হয়েছে
ব্রাজিলকে বিদায় করে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

গেল ১০ জুলাই কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। যেখানে অ্যাঞ্জেল ডি মারিয়ার করা একমাত্র গোলে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।

এবার তো ব্রাজিলকে হারিয়ে একেবারে বিশ্বকাপ ফাইনালে উঠে গেল আর্জেন্টিনা। চমকে উঠবেন না। ফুটবল বিশ্বকাপ চলছে না এখন।

তবে ফুটবলেরই আরেক সংস্করণ ফুটসাল। এর বিশ্বকাপ সেমিফাইনালে বুধবার ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে আলবিসেলেস্তেরা। ম্যাচের ১১ মিনিটে ভাপোরাকি ও ১৩ মিনিটে বরুত্তোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

১৭ মিনিটের সময় ব্রাজিলের পক্ষে একমাত্র গোলটি করেন ফেররাও। ৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও তিনি। পর্তুগাল ও কাজাখাস্তান বৃহস্পতিবার লড়বে দ্বিতীয় সেমিফাইনালে। এই ম্যাচের জয়ী দল ৩ অক্টোবর ফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনার বিপক্ষে।

ডি গ্রুপে তিন ম্যাচের সবগুলোতে জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে ব্রাজিল। এই তিন ম্যাচে গোল বন্যায় ভাসায় প্রতিপক্ষকে। করে ১৮টি গোল। জাপানকে ৪-২ গোলে হারিয়ে শেষ আটে ওঠে। সেখানে মরোক্কোর বিপক্ষে ১-০ গোলের জয়ে সেমিফাইনাল খেলা নিশ্চিত করে তারা।

এফ গ্রুপের সব ম্যাচে জয় পায় আর্জেন্টিনাও। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছায় আলবিসেলেস্তেরা।প্যারাগুয়েকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। সেখানে রাশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে। পরে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com