রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

৬০ বছরের রেকর্ড ভেঙ্গে বার্সাকে হারালো বেনফিকা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৮ বার পড়া হয়েছে
৬০ বছরের রেকর্ড ভেঙ্গে বার্সাকে হারালো বেনফিকা

উয়েফা চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনাকে ৩-০ গোলে উড়িয়ে ৬০ বছরের রেকর্ড ভাঙলো বেনফিকা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শেষবার ১৯৬১ সালে বার্সেলোনার বিপক্ষে জয় পেয়েছিল বেনফিকা।

রেকর্ডময় দিনে বার্সার জালে জোড়া গোল করেন নুনেজ। এ ছাড়া আরও একটি গোল করেন রাফা সিলভা।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। তৃতীয় মিনিটের মাথায় ডারউইন নুনেজের গোলে এগিয়ে যায় বেনফিকা। সতীর্থের বাড়ানো পাস ধরে বাম কর্নার দিয়ে বল জালে জড়ান এই উরুগুইয়ান স্ট্রাইকার।

পিছিয়ে পড়া বার্সেলোনা বেশ কয়েকবার সমতায় ফেরার সুযোগ পেলেও নিখুঁত ফিনিশিং করতে না পারায় বার বারই ব্যর্থ হয়। বিপরীতে এগিয়ে থাকায় রক্ষণে শক্তি বাড়িয়ে আক্রমণ বাড়ায় বেনফিকা। এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

ম্যাচের ৬৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাফা সিলভা। বাম পাশে বল পেয়েই দারুণ শটে জালে জড়ান তিনি। তাতেই বার্সার জালে দুই গোল দিয়ে জয়ের পথ সুগম করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

৭৭তম মিনিটে ডি-বক্সের ভেতর সার্জিনো ডেস্টের হাতে লাগলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। দুই মিনিটের ব্যবধানে স্পট কিকে ৩-০ করেন নুনেজ।

তিন গোল হজমের পর ম্যাচের ৮৭ মিনিটে গার্সিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত ৩-০ গোলে হেরেই মাঠ ছাড়ে বার্সা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com