কিশোরগঞ্জে ৫০ পিস ইয়াবা’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।
সোমবার (৪ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ সদরের বগাদিয়া এলাকা হতে আসামী মোঃ মিঠুন মিয়া (৩২), পিতা- মোঃ ফারুক মিয়া, সাং-বগাদিয়া, কিশোরগঞ্জ পৌরসভা ৮নং ওয়ার্ড, থানা ও জেলা-কিশোরগঞ্জ‘কে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৪ হাজার ৮শ টাকা ও একটি মোবাইল‘সহ গ্রেফতার করে।
আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে র্যাবের কাছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।