শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে মাদক বিরোধী ভলিবল ম্যাচে নানশ্রীর জয়

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৮৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে মাদক বিরোধী ভলিবল ম্যাচে নানশ্রীর জয়

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত প্রীতি ভলিবল ম্যাচে জয় পেয়েছে করিমগঞ্জ উপজেলার নানশ্রী ভলিবল দল।

কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদক বিরোধী এই ম্যাচে অংশ নেয় কিশোরগঞ্জ সদর ভলিবল এবং করিমগঞ্জ উপজেলার নানশ্রী ভলিবল দল। বিকেলে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ৬০ পয়েন্টের ম্যাচ মাঠে নামে দু’দল। ম্যাচের শুরুটা ভালো হলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি কিশোরগঞ্জ সদর উপজেলা। প্রথমার্ধে ৩০-২৫ পয়েন্টে এগিয়ে যায় নানশ্রী। জমজমাট এই ম্যাচে শেষ পর্যন্ত ৬০-৫৮ পয়েন্টে জয় নিশ্চিত করে নানশ্রী একাদশ।

 

ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার এবং ক্রীড়াসামগ্রী তুলে দেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: নুরে আলম এবং গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ মো: জামালুর রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো: রফিকুল ইসলাম। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com