বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

সিরাজগঞ্জে হত্যা মামলায় ভাই ও ২ ভাতিজার যাবজ্জীবন

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৭৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে হত্যা মামলায় ভাই ও ২ ভাতিজার যাবজ্জীবন

সিরাজগঞ্জের তাড়াশে রহমত আলী হত্যা মামলায় তার আপন ভাই ও দুই ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নিহত রহমত আলীর আপন ভাই নুরুল ইসলাম (৪৭), ভাতিজা হাসমতুল্লাহ (৩০) ও মো. হাসান আলী (২৫)।

এই আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটি উত্তরপাড়া গ্রামের রহমত আলীর সাথে তার ভাই নুরুল ইসলামের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জেরে ২০১৬ সালের ৪ মার্চ রহমত আলীর সাথে তার ভাই নুরুল ইসলামের ঝগড়াঝাটি শুরু হয়।

এক পর্যায়ে নুরুল ইসলাম ও তার ছেলে হাসমতুল্লাহ ও হাসান আলী মিলে রহমত আলীকে আক্রমণ করে ধারালো ফালা, চাকু ও শাবল দিয়ে নির্মমভাবে হত্যা করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী মনোয়ারা খাতুন বাদী হয়ে নুরুল ইসলাম ও তার স্ত্রী মাজেদা খাতুন তাদের দুই সন্তান হাসমতুল্লাহ ও হাসান আলীকে আসামি করে তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় ১৮ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। অভিযোগ প্রমাণিত হওয়ায় নুরুল ইসলাম তার দুই সন্তান হাসমতুল্লাহ ও হাসান আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। আসামি মাজেদা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com