শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৮৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের মাথিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুই কৃষক হলেন-কিশোরগঞ্জ সদর উপজেলার মাথিয়া গ্রামের আবুল কালাম (৪০) ও পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের সত্রদ্রোন গ্রামের কৃষক জুয়েল মিয়া (২৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে মাথিয়া গ্রামে কৃষি জমিতে কাজ করছিলেন কৃষক আবুল কালাম, জুয়েল মিয়া ও রতন। দুপুরের দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবুল কালাম ও জুয়েল মারা যান। এসময় বজ্রাহত হন রতন মিয়া (২২) নামে অপর কৃষক। তাকে গুরুতর অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com