বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে: বাহাউদ্দিন নাসিম

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৯১ বার পড়া হয়েছে
শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে: বাহাউদ্দিন নাসিম

জনগনকে সাথে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাসিম।

জয়পুরহাটে একটি সম্মেলনে যাওয়ার পথে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে নওগাঁ শহরের বাইপাস মোড়ে জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে এক পথসভায় তিনি একথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, জনগনের সমর্থনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে সমুন্নত ও টিকিয়ে রাখতে চাই। বাংলাদেশে আজকে উন্নত সমৃদ্ধশীল বাংলাদেশে পরিণত হয়েছে। কিন্তু এর পরও একটি বিরোধী সাম্প্রদায়িক ও অপশক্তি এদেশের মানুষকে উসকে দিয়ে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। জনগনকে সাথে নিয়েই শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

আইন-শৃঙ্খলা বিঘিœত করে বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান ও সিরিয়া বানাতে চায়। অপশক্তিরা যখনই সুযোগ পাবে তখনই আঘাত হানবে দেশের অস্তিত্বের উপর। তাই আমাদেরকে জনগনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ থেকে এই অপশক্তির বিরুদ্ধে সজাগ থেকে লড়াই করতে হবে আমাদের।

আ ফ ম বাহাউদ্দিন নাসিম আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব নিয়েছিলেন। তিনি দায়িত্ব নেওয়ার পর সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আওয়ামীলীগকে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদেরকে সুসংগঠিত করেছেন। বিএনপি-জামায়াত সব অপশক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আওয়ামীলীগকে শক্তিশালী করেছেন। তাই আমরা দেশ প্রেমিক নাগরিক হয়ে শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে যতদিন থাকবে ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে। এই এগিয়ে যাওয়ার পথে যারা বাধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মলরঞ্জন গুহ,সাধারণ সম্পাদক একে এম আফজালুর রহমান বাবু, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাসিম আহম্মেদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক সুমনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com