বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

আত্রাই নদীতে গোসলে নেমে ২৮ ঘন্টা পর নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৮৯ বার পড়া হয়েছে
আত্রাই নদীতে গোসলে নেমে ২৮ ঘন্টা পর নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নওগাঁর আত্রাই নদীতে গোসলে নেমে আঁখি (১১) নামে এক শিশুর নিখোঁজের ২৮ ঘন্টা পর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ অক্টোবর) বিকেল ৬টার দিকে উপজেলার ইসলামগাতী এলাকা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আঁখি উপজেলার ভোঁপাড়া ইউনিয়নে ভরতেঁতুলিয়া গ্রামের মৃত আলমগীরের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, আঁখির বাবা মারা যাওয়ার পর তার মা’র দ্বিতীয়বার বিয়ে হয় বগুড়ায়। এরপর তার মায়ের সঙ্গে সেখানেই থাকতো। গত কয়েকদিন আগে আঁখি তার মায়ের সঙ্গে ভরতেঁতুলিয়া গ্রামে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুর ১টার দিকে বাড়ির পাশে আত্রাই নদীতে গোসল করবে বলে মাকে জানিয়ে আসে। দুপুর ২টা পর্যন্ত আঁখি বাড়ি না আসায় খোঁজাখুজি শুরু হয়।

বিষয়টি আত্রাই ফায়ার সার্ভিস স্টেশনে অবগত করা হয়। সেখানে ডুবুরি দল না থাকায় রাজশাহী থেকে ডুবুরি এসে বিকেল সাড়ে ৫টার দিকে সন্ধান শুরু করে। এরপর স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলেও খোঁজার চেষ্টা করে। সন্ধ্যা পর্যন্ত কোন সন্ধান না পেয়ে ডুবুরি দল প্রথম দিনের মতো উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত আবারও উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যসহ ডুবুরি দল। অবশেষে বিকেল ৬টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দুরে ইসলামগাতী এলাকায় শিশুটির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নদীতে স্রোত থাকায় ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দুরে ইসলামগাতী এলাকা থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com