সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী ‘হুতিদের ঠেকাতে’ সৌদি জোটে, ইরানকে আক্রমণ করতে নয় জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার, যা গত আট বছরে সর্বোচ্চ কটিয়াদীতে তিতাসের আন্তঃজেলা গ্যাস সঞ্চালন পাইপে ছিদ্র, দুই মাস ধরে বের হচ্ছে গ্যাস; অবৈধ সংযোগ চেষ্টার অভিযোগ নওগাঁয় সরকারি গম বিক্রি করে নিম্নমানের আটা সরবরাহের অভিযোগ ডিলারের বিরুদ্ধে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক

বিসিবি নির্বাচনে ফের জয়ী পাপন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৯৭ বার পড়া হয়েছে
বিসিবি নির্বাচনে ফের জয়ী পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে এবারও নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। আর ক্যাটাগরি-৩ এ জয় পেয়েছেন খালেদ মাহমুদ সুজন। বুধবার (৬ অক্টোবর) বিসিবির নির্বাচন শুরু হয় সকাল ১০টায়। নির্বাচন প্রক্রিয়া শেষ হয় বিকাল ৫টায়। যেখানে ১৪টি পরিচালক পদে লড়াইয়ে নেমেছিলেন ১৯ জন।

ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে এবারও নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। তিনি পেয়েছেন ৫৩ ভোট। তার সঙ্গী হয়েছেন গাজী গোলাম মুর্তজা (গাজী গ্রুপ ক্রিকেটার্স, ৫৩ ভোট), নজিব আহমেদ (শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ৫১ ভোট), মাহবুব আনাম (মোহামেডান স্পোটিং ক্লাব, ৪৭ ভোট), ওবেদ রশীদ নিজাম (শাইনপুকুর ক্লাব, ৫১ ভোট), সালাউদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ, ৪৯ ভোট), ঈসমাইল হায়দার মল্লিক (শেখ জামাল ক্রিকেটার্স, ৫২ ভোট), এনায়েত হোসেন (আজাদ স্পোর্টিং,৫২ ভোট), মঞ্জুর হোসেন কাদের (ঢাকা এসেটস, ৪৯ ভোট), এবং মনজুর আলম (আসিফ শিফা ক্রিকেট অ্যাকাডেমি, ৪৬ ভোট), ফাহিম সিনহা (সূর্যতরুণ, ৫১ ভোট), (মিঠু, ৫০ ভোট)।

ক্যাটাগরি-১ এর ঢাকা বিভাগ থেকে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন এ.এম নাঈমুর রহমান দুর্জয় এমপি (মানিকগঞ্জ) ও তানভীর আহমেদ টিটু (নারায়নগঞ্জ)। এই ক্যাটাগরিতে সিলেট বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন শফিউল আলম চৌধুরী নাদেল। চট্টগ্রাম বিভাগ থেকে আকরাম খান ও আ জ ম নাসির পরিচালকের চেয়ারে বসছেন।

খুলনা বিভাগ থেকে পরিচালক হয়েছেন শেখ সোহেল। এই বিভাগের প্রতিনিধি হয়েছেন কাজী ইনাম আহমেদ। বরিশাল বিভাগ থেকে আলমগির খান এবারও পরিচালক নির্বাচিত হয়েছেন। রংপুর বিভাগ থেকে আনুয়ারুল ইসলাম। রাজশাহী বিভাগে ভোটের লড়াইয়ে হয়েছেন খালেদ মাসুদ পাইলট। তাকে হারিয়ে আবার পরিচালক পদে বসেছেন সাইফুল আলম স্বপন। ক্যাটাগরি-৩ থেকে বাজিমাত খালেদ মাহমুদ সুজনের। সাবেক এই অধিনায়ক হারিয়েছেন ক্রিকেট সংগঠক নাজমুল আবেদীন ফাহিমকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com