বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ফিট থাকতে যোগব্যায়ামে ব্যস্ত বুবলী

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ১০৭ বার পড়া হয়েছে
ফিট থাকতে যোগব্যায়ামে ব্যস্ত বুবলী

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা বুবলী চলচ্চিত্রের কাজের বাইরে সোশ্যাল মিডিয়ায়ও বেশ সরব। প্রায়ই নিত্যনতুন আপডেট নিয়ে হাজির হন। এবার নিজেকে ফিট রাখতে যোগব্যায়ামে ব্যস্ত বুবলী ধরা দিলেন ফেসবুক ওয়ালে।

আজ বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পেইজে যোগব্যায়ামের বেশকিছু ছবি প্রকাশ করেছেন বুবলী। এতে কালো পোশাকে যোগের আসনে পোজ দিতে দেখা যাচ্ছে তাকে। যার ক্যাপশনে লিখেছেন, ‘ডেটিং উইথ ইয়োগা।’ জানা গেছে, সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত যোগব্যায়াম করেন ‘বীর’খ্যাত এই নায়িকা।

এর আগে যোগব্যায়াম নিয়ে এক সাক্ষাৎকারে বুবলী জানান, জিমে ভর্তি হওয়ার পর যোগব্যায়ামের প্রায় ১৪টি আসন শিখেছেন তিনি। সুন্দর ও সুস্থ থাকতে মন ভালো রাখা জরুরি। আর তাই মনকে প্রফুল্ল রাখতে ও ফিট থাকতে প্রতিদিন নিয়মিত এক ঘণ্টা করে যোগব্যায়াম করেন তিনি।
উল্লেখ্য, গত ১ অক্টোবর মুক্তি পেয়েছে বুবলী অভিনীত সিনেমা ‘চোখ’। এই সিনেমার মাধ্যমে প্রথমবার শাকিবের বাইরে অন্য নায়কের বিপরীতে পর্দায় দেখা গেল তাকে। এই ছবিতে তার নায়ক নিরব ও রোশান। এছাড়া বুবলী অভিনীত বেশ কয়েকটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়।

https://www.facebook.com/iamShobnomYesminBubly/posts/451252213024714

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com