বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

বেলকুচিতে বর্ণাঢ্য আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৭১ বার পড়া হয়েছে
বেলকুচিতে বর্ণাঢ্য আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন

সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে  উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) বিকালে উপজেলার ক্ষিদ্রমাটিয়া যমুনার তীরে দুই দিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বেলকুচি পৌর সভার সার্বিক সহযোগিতায় ও মুকুন্দগাঁতী গ্রামের উদ্যোগে এই ঐত্যহ্যিবাহী নৌকা বাইচ এর আয়োজন করা হয়।

উক্ত  নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্টানে  আব্দুল মজিদ প্রমানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।

এসময় সন্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা ব্যাংক ও পূর্বানী গ্রুপের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, আমন্ত্রিত অতিথি ওসি গোলাম মোস্তফা প্রমূখ।

লাখো মানুষের উপস্থিতিতে উৎসবের আমেজে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। বিভিন্ন বয়সের মানুষ যমুনা নদীর তীরে দাঁড়িয়ে ও শত শত নৌকা নিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।

নৌকা বাইচ অনুষ্ঠানে ৫০টি মাঝির দল অংশ গ্রহন করেন। শনিবার (৯ অক্টোবর) নৌকা বাইচ প্রতিযোগিতার অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপনী হবে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী পাবে বাজাজ ১২৫ সিসি মটর সাইকেল, দ্বিতীয় স্থান অর্জনকারী পাবে ২৪ সেফটি ফ্রিজ, তৃতীয় স্থান অর্জনকারী পাবে ১৪ সেফটি ডিপ ফ্রিজ, চতুর্থ স্থান অর্জনকারী পাবে ৩২ ইঞ্চি মনিটর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com