বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

মাকে নির্যাতনের দায়ে ছেলের কারাদণ্ড

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৮৫ বার পড়া হয়েছে
মাকে নির্যাতনের দায়ে ছেলের কারাদণ্ড

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব-তিমিরপুর গ্রামে মাকে নির্যাতনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে মিশন মিয়া (২১) নামে এক যুবককে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত মিশন মিয়া নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব-তিমিরপুর গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে।

জানা গেছে, মিশন মিয়া বিবাহিত হলেও বেকার। মা দর্জির কাজ করে সংসারের খরচ জোগান। প্রায়ই মাকে টাকার জন্য মারধর ও আসবাবপত্র ভাঙচুর করে মিশন মিয়া।

শুক্রবার (৮ অক্টোবর) সন্ধ্যায় টাকার জন্য মায়ের ওপর অমানবিক নির্যাতন শুরু করে মিশন। একপর্যায়ে দা নিয়ে মাকে মারতে গেলে চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে মিশন মিয়াকে আটক করে । পরে খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ থানার এসআই আমীর হামজাসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসী মিশন মিয়াকে পুলিশের কাছে সোপর্দ করে। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে মাকে নির্যাতনের দায়ে মিশনকে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মাকে প্রায়ই নির্যাতন করত মিশন। আগে থেকেই অভিযোগ ছিল। শুক্রবার ফের নির্যাতনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com