মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলের ৭ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ১০২ বার পড়া হয়েছে
তাড়াইলের ৭ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা 

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থীর তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

শনিবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। পরে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। এর মধ্যে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়ন রয়েছে। তাড়াইল উপজেলার ১নং তালজাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় (নৌকা) মনোনয়ন পেয়েছেন সেলিম খান, ২নং রাউতি ইউনিয়নে (নৌকা) মনোনয়ন পেয়েছেন  ইকবাল হোসেন তারিক, ৩ নং ধলা ইউনিয়নে (নৌকা) মনোনয়ন পেয়েছেন আফরোজ আলম ঝিনুক, ৪ নং জাওয়ার ইউনিয়নে (নৌকা) মনোনয়ন পেয়েছেন জিয়াউর রহমান, ৫ নং দামিহা ইউনিয়নে (নৌকা) মনোনয়ন পেয়েছেন একে মাইনুজ্জামান নবাব, ৬ নং দিগদাইড় ইউনিয়নে (নৌকা) মনোনয়ন পেয়েছেন গোলাপ হোসেন ভুঁইয়া এবং ৭নং তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নে (নৌকা) মনোনয়ন পেয়েছেন কামরুজ্জামান।

তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় (নৌকা) প্রার্থী হিসাবে মনোনিত হয়েছেন নতুন ও পুরাতন মুখ। এদিকে তারা নৌকার মাঝি হিসাবে মনোনিত হওয়ার পর থেকেই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।

তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী বলেন, তৃনমূল জরিপের ভিত্ততে দল উপজেলার ৭টি ইউপিতে নৌকা প্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি আশাবাদি তাড়াইলবাসী উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দিবেন।

তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল হক ভুঁইয়া মোতাহার বলেন, এবারও যারা নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন আমি আশাবাদী তারা সবাই বিপুল ভোটে বিজয়ী হবেন। এছাড়াও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার পাশাপাশি উপজেলার সাতটি ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়নে রূপান্তরিত করার জন্য তারা সকলেই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com