শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা, সমর্থকদের জন্য দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ১০০ বার পড়া হয়েছে
মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা, সমর্থকদের জন্য দুঃসংবাদ

সংযুক্ত আরব আমিরাত ও ওমানে আগামী ১৭ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে মেগা এই ইভেন্টের মূল আনুষ্ঠানিকতা। বিশ্বকাপে নিজেদের সেরা পারফরম্যান্স প্রয়োগ করার প্রয়াসে আজ থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের দেখে নেওয়ার সুযোগ পাচ্ছে দলগুলো। আইসিসির নির্ধারণ করা সূচি অনুযায়ী এদিন শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। তবে দুঃসংবাদই বলতে হবে দুই দলের সমর্থকদের জন্য। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে না। এ ম্যাচের পাশাপাশি আগামী বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটি খেলবে টাইগাররা, সে ম্যাচটিও দেখা যাবে না টেলিভিশন পর্দায়। কোনো প্রতিষ্ঠান প্রোডাকশন না করায় ম্যাচগুলো দেখানোর সুযোগ নেই।

কিছুদিন আগে ওমানে বাংলাদেশ ও ওমান ‘এ’ দলের অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচটি দেখিয়েছিল দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস। তারা শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের ম্যাচটিও দেখানোর চেষ্টা করেছিল। তবে এই দুটি ম্যাচ শুধু বাংলাদেশেই শুধু নয়, দেখা যাবে না কোথাও।

আজ শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে ১৩ অক্টোবর অনুশীলনের পর ১৪ তারিখ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের, প্রতিপক্ষ আয়ারল্যান্ড। দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ১৫ তারিখ ওমান ফিরে যাবে বাংলাদেশ দল। ১৬ অক্টোবর ফ্লাডলাইটের নিচে অনুশীলন। ১৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com