বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

নলকা সেতু সংস্কার কাজে মহাসড়কে যানবাহনের তীব্র যানজট 

মোঃ শাহাদত হোসেন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৮৪ বার পড়া হয়েছে
মোঃ শাহাদত হোসেন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সিরাজগঞ্জের  উল্লাপাড়ায় সলঙ্গা থানার ঝুঁকিপুর্ণ নলকা সেতু মেরামত কাজে সেতুর উভয় পাশে তীব্র যানজটে পারাপারের অপেক্ষায় হাজার হাজার যানবাহন। এ যানজট যেন নিত্য দিনের সঙ্গী। প্রায় একমাস ধরে নলকা সেতু ও সেতুর পশ্চিম পাশের রাস্তা খানাখন্দের কারনে চালক ও যাত্রীদের জনদুর্ভোগ চলছে। তাই গতকয়েক দিন ধরে সেতু এলাকায় চরম যানজটের সৃষ্টি হয়েছে।
দুর্ভোগে পড়েছে সাধারন যাত্রীসহ নারী,শিশু ও মুমুর্ষ রোগীরা। বাসে যাতায়াতকারী কর্মজীবিরা যানজটের কারনে যথা সময়ে কর্মস্থলে পৌছাতে না পারায় কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে হচ্ছে। গত দু’দিন ধরে সেতুর সংস্কার কাজ করার কারনে এক লেনে গাড়ি চলায় কখনও ধীরগতি,কখনও থেমে থেমে আবার কখনও দীর্ঘস্থায়ী যানজট লেগেই আছে।
 সড়ক ও জনপথ বিভাগ বলছে,জরাজীর্ণ ও ঝুঁকিপুর্ণ  সেতু পারাপারে যাত্রীদের দুর্ভোগ লাঘবে ২ দিন ধরে সেতু সংস্কারের কাজ বিরতিহীন ভাবে  চলছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে নলকা সেতু সংস্কারের এ দৃশ্য চোখে পড়ে।
 হাটিকুমরুল – নলকা সেতু এলাকায় যানবাহনের চাপ বেশী থাকায় উত্তরবঙ্গগামী যানবাহন কড্ডামোড় থেকে সিরাজগঞ্জ শহর হয়ে কাজিপুর,ধুনট দিয়ে এবং পাঙ্গাসী,ধানগড়া হয়ে চান্দাইকোনা দিয়ে উত্তরবঙ্গে যাচ্ছে। আবার পাবনার কিছু যানবাহন নগরবাড়ি ফেরিঘাট হয়ে ঢাকা যাচ্ছে। হাটিকুমরুল হাইওয়ে থানায় ওসির শুন্যপদে দায়িত্বপ্রাপ্ত টিআই রফিকুল ইসলাম জানান, যানজট নিরসনে সার্বক্ষনিক ভাবে  শ্রম দিয়ে চলেছে বিভিন্ন থানার পুলিশ ও ট্রাফিক। তবুও পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম জানান, ঝুঁকিপুর্ণ নলকা সেতু সংস্কারে মঙ্গলবার হতে বিরতিহীন ভাবে কাজ চলার কারনে সেতুর উপর এক লেনে গাড়ি চলছে। তাই দু’ পাশে তীব্র যানজট লেগে গেছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই কাজ শেষ করে যানবাহনের স্বাভাবিক অবস্থা ফিরে আনতে পারবো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com