বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

কিশোরগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ১১০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

“নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ-সবল বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২১ উদযাপিত হয়েছে।

 

আজ রবিবার (১৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর যৌথ আয়োজনে কিশোরগঞ্জ কালেক্টরেট সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল ইসলাম সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত বণিক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নিতিশ বড়ুয়া, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আবু জাকারিয়া, প্রাক্কলনিক রবিউল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শহীদুল্লাহ, পাকুন্দিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ওয়ালিউল হোসেন, পপি (সৌহার্দ) প্রোগ্রাম অফিসার এ.এম.এফ আহাদ, ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসক কিশোরগঞ্জ অফিস চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে হাত ধোয়া প্রদর্শনের উদ্বোধন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com