শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৯২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালন
কিশোরগঞ্জে শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এ দিনটি পালিত হয়।
সোমবার (১৮ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ শহরের খরমপট্টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শহীদ শেখ রাসেলের প্রতীকি ছবিতে পূষ্পার্ঘ্য অর্পণ করেন কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন কিশোরঞ্জ সদর ‍উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার প্রমুখ। পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে আয়োজন শেষ হয়।
কিশোরগঞ্জে শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালন

দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভা, শিশু একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা, মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এতিমখানায় মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি।

উল্লেখ্য, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমণ্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্য সদস্যদের সাথে শেখ রাসেলকেও নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। রাষ্ট্রীয়ভাবে এবারই প্রথমবারের মত পালিত হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com