কিশোরগঞ্জে “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস” স্লোগানে ‘শেখ রাসেল দিবস ২০২১’ যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে উদযাপন করেছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন।
এ উপলক্ষে জেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। ক্রমান্বয়ে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) সিভিল সার্জন ডা: মো: মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ আফজাল’সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গও পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে শেখ রাসেলসহ জাতির পিতার পরিবারের অন্যান্য সদস্যবৃন্দের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অপরদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন উপলক্ষে কেক কাটা, প্রেজেন্টেশন ও শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর পুরস্কার বিতরণ, সেমিনার, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি।
এসময় কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) সিভিল সার্জন ডা: মো: মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ আফজাল ও জেলা আইনজীবি সমিতির সভাপতি শাহ আজিজুল হক।