বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

পীরগঞ্জের মাঝিপাড়ায় দুর্বৃত্তদের হামলা-আগুন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৮৩ বার পড়া হয়েছে
পীরগঞ্জের মাঝিপাড়ায় দুর্বৃত্তদের হামলা-আগুন

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর মাঝিপাড়া এলাকায় ২৫ পরিবারের ঘরবাড়িতে অগ্নিকান্ডসহ গ্রামের বেশকিছু সংখ্যালঘু পরিবারের ঘরবাড়ি ভংচুর ও লুটপাট করা হয়েছে। এ ঘটনার ৪২ জন আটকের কথা জানিয়েছে পুলিশ। গতকাল রবিবার রাতে এই ঘটনা ঘটে।

রংপুর জেলার সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, স্থানীয় সংখ্যালঘু পরিবারের এক কিশোরের বিরুদ্ধে  ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ তার বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে পারলেও দূওে মাঝিপাড়া এলাকায় বাড়িঘরে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন চন্দ্র শর্মা জানান, খবর পেয়ে রংপুর, মিঠাপুকর ও পীরগঞ্জের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে একপাশে আগুন নিয়ন্ত্রণে আনতে না আনতেই অন্যদিকে আগুন দেয় দুর্বৃত্তরা। পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র আজ সোমবার দুপুরে জানান, আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৪২ জনকে আটক করা হয়েছে। তবে তবে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com