বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

বারবার বিয়ে ভেঙে যাওয়ায় ঘটককে হত্যা!

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৭৩ বার পড়া হয়েছে
বারবার বিয়ে ভেঙে যাওয়ায় ঘটককে হত্যা!

বগুড়ার গাবতলীর প্রত্যন্ত অঞ্চলে জামাল সাকিদার (৫২) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে জব্বার সাকিদার ও মজিদ সাকিদার নামের দুই সহোদরকে রোববার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়।

সোমবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন আসামিরা। গ্রেপারকৃত জব্বার ও মজিদ উপজেলার ধোড়া পূর্বপাড়া গ্রামের মৃত কালু সাকিদারের ছেলে।

পুলিশ সূত্র জানায়, নিহত জামাল পেশায় লেবার শ্রমিকের পাশাপাশি ঘটকালির কাজও করতেন। তাকে হত্যার দায়ে গ্রেপ্তার দুই ভাই জব্বার ও মজিদের বিয়ের ঘটকালি করেছিলেন জামাল। এর মধ্যে বড় ভাই জব্বারের একাধিক বিয়ে ভেঙে যায়। সম্প্রতি ছোট ভাই মজিদেরও বিয়ে ভেঙে গেলে সন্দেহের তীর যায় ঘটক জামালের দিকে। এই ক্ষোভে দুই ভাই মিলে ঘটককে হত্যার পরিকল্পনা করেন।

সেই পরিকল্পনা অনুযায়ী গত মাসের ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় উপজেলার সোলাকুরিয়া ভাঙা ব্রিজের কাছে দুই ভাইসহ ৩-৪ জন মিলে জামাল সাকিদারকে ধারালো অস্ত্র দিয়ে পেটে ও মাথায় আঘাত করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ অক্টোবর জামাল সাকিদারের মৃত্যু হয়।

এ ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর নিহত জামালের ছেলে রুবেল বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে গাবতলী মডেল থানায় মামলা দায়ের করেন।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, জিজ্ঞাসাবাদে সহোদর দুই ভাই জানায়, একের পর এক বিয়ে ভেঙে যাওয়ার তারা জামালকে সন্দেহ করে এবং জামালকে হত্যার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী সহোদর দুই ভাইসহ কয়েকজন মিলে জামালকে হত্যা করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com