বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

নওগাঁয় জনতার মুখোমুখি-জনপ্রতিনিধি

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৮১ বার পড়া হয়েছে
নওগাঁয় জনতার মুখোমুখি-জনপ্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁয়‘জনতার মুখোমুখি-জনপ্রতিনিধি’ নির্বাচনী প্রশ্নত্তোর, সম্পৃতি ও প্রতিশ্রুতি বিষয়ক অনুষ্ঠান হয়েছে। বুধবার বিকেলে হাঁপানিয়া শহীদ সামাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে সামাজিক সংগঠন ‘হাঁপানিয়া ইউনিয়ন পরিবার’ এর আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা মমিন শাহানা ডিগ্রী কলেজের সমাজ কর্ম বিভাগের সহকারী অধ্যাপক বজলুর রশিদ। এসময় বক্তব্য রাখেন, নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খাঁন, সামাজিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী, হাঁপানিয়া ইউনিয়ন পরিবার সংগঠনের সভাপতি রবিউল মাহমুদ, সাধারন সম্পাদক ইঞ্জিঃ সালাউদ্দিন মানিক প্রমূখ বক্তব্য রাখেন।

 

এসময় উপস্থিত ছিলেন, চেয়ারম্যান প্রার্থী আফসার আলী, দেওয়ান মোস্তাক আহমেদ রাজা ও রেজাউল করিম ঝন্টুসহ নয়টি ওয়ার্ডের মেম্বার ও মহিলা মেম্বার প্রার্থী। প্রার্থীরা সবাই অনিয়ম-দূর্ণীতি না করে এলাকার উন্নয়ন করা সহ বিভিন্ন প্রতিশুতি দেন।

সংগঠনের সভাপতি রবিউল মাহমুদ বলেন, ‘হাঁপানিয়া ইউনিয়ন পরিবার’ একটি অরাজনৈতিক সংগঠন। আমাদের লক্ষ্য ও উদ্যেশ্য সাধারন মানুষের মাঝে সচেতনা বাড়ানো। এছাড়া মাদক ও সুদের কুফল, বাল্য বিবাহ,মুক্তিযোদ্ধাদের নিয়ে আগামী প্রজন্মকে ধারণা, গরীব শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, সেরা কৃষকদের সম্মানা প্রদান করা। এ সংগঠনে ইউনিয়নের ২৭ টি গ্রামের প্রত্যেক পাড়া থেকে সদস্য আছে। ভাল কিছু করার উদ্যেশ্য নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।#

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com