শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

মাদকবিরোধী ফুটবলে চ্যাম্পিয়ন আজিমুদ্দিন আলো ফুটবল একাডেমি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ১০৭ বার পড়া হয়েছে
মাদকবিরোধী ফুটবলে চ্যাম্পিয়ন আজিমুদ্দিন আলো ফুটবল একাডেমি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উৎযাপন উপলক্ষে কিশোরগঞ্জ জেলায় অনুষ্ঠিত হলো মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ। কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে টাইব্রেকারে ৩-২ গোলে জয় নিশ্চিত করেছে আজিমুদ্দিন আলো ফুটবল একাডেমি।

কিশোরগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ব্যবস্থাপনায় প্রীতি এই ফুটবল ম্যাচে মাঠে নেমেছিলো ভূইয়া ফুটবল একাডেমি এবং আজিমুদ্দিন আলো ফুটবল একাডেমি। নির্ধারিত সময় দুই দল গোলের সুযোগ পেলেও সফল হতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ২-২ গোলে সমতায় থাকে প্রথম ৫টি শট। শেষ পর্যন্ত সাডেন ডেথ এ জয় নিশ্চিত করে আজিমুদ্দিন আলো ফুটবল একাডেমি।

 

ম্যাচ শেষ বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন কিশোরগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হোমাম্মদ হাবিবুর রহমান। মাদকের বিরুদ্ধে রুখে দাড়াতে খেলোয়াড় এবং দর্শকদের আহবান জানান তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা ক্রীড়া অফিসার আল-আমিন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো: রফিকুল ইসলাম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com