বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

পাত্রী দেখানোর কথা বলে সাজিয়ে নিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৮৭ বার পড়া হয়েছে
পাত্রী দেখানোর কথা বলে সাজিয়ে নিয়ে হত্যা

কোমল পানীয়র সঙ্গে বিষ মিশিয়ে ইউনুছকে হত্যা করা হয়। এর আগে তাকে বিয়ে করানোর আশ্বাস দিয়ে পাত্রী দেখানোর নাম করে সাজিয়ে নিয়ে যাওয়া হয়। নিহত ইউনুছ কুমিল্লার দেবীদ্বারের অটোরিকশা চালক। পূর্ব শত্রুতার জের ধরে ইউনুছকে হত্যা করা হয় বলে স্বীকার করেছেন গ্রেপ্তার সোলায়মান হোসেন।

শনিবার র‌্যাব-১১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, শুক্রবার দিবাগত রাতে দেবীদ্বারের তুলাগাঁও এলাকা থেকে সোলায়মানকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের জিজ্ঞাসাবাদে সোলায়মান হত্যার সত্যতা স্বীকার করেন।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, ইউনুছ তার পরিবারের এক নারীকে উত্যক্ত করতেন। এ ঘটনা শুনে তার রাগ হয় এবং হত্যার পরিকল্পনা করেন। হত্যার উদ্দেশে তার সঙ্গে সখ্যতা তৈরি করেন। এক পর্যায়ে ইউনুছ আরেকটি বিয়ে করতে চান বলে পাত্রী দেখতে বলেন ‘বন্ধু’ সোলায়মানকে। ১৭ অক্টোবর রাতে পাত্রী দেখতে যাওয়ার কথা বলে ইউনুছকে নির্জন এলাকায় নিয়ে কোমল পানীয়র সঙ্গে বিষ খাওয়ানো হয়। পরে অচেতন অবস্থায় তাকে খালে ফেলে দেয়।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, র‌্যাব কর্তৃক আসামি গ্রেপ্তারের বিষয়টি তিনি জানেন না। এ ঘটনায় তাদের নিকট র‌্যাবের পক্ষ থেকে কাউকে হস্তান্তর করা হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com