শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ম্যারাডোনা কাপ : আর্জেন্টাইন ক্লাবের বিপক্ষে লড়বে বার্সা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ১০৫ বার পড়া হয়েছে
ম্যারাডোনা কাপ : আর্জেন্টাইন ক্লাবের বিপক্ষে লড়বে বার্সা

ডিয়েগো ম্যারাডোনা ছিলেন দুই দলের জন্যই কিংবদন্তি। যদিও বার্সায় তার শেষটা ভালো হয়নি। তবুও ম্যারাডোনার মতো ফুটবলারের পায়ের চিহ্ন পড়েছে, ভাবতে নিশ্চয়ই ভালো লাগে কাতালান ক্লাবটির সমর্থকদের। আর আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স তো সারাজীবনই ছিল ম্যারাডোনার হৃদয়ে।

এবার এই দুই ক্লাব মুখোমুখি হচ্ছে একে অপরের। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য বোকা জুনিয়রস ও বার্সেলোনা ম্যাচটির নাম হবে ম্যারাডোনা কাপ। বলার অপেক্ষা রাখে না, ম্যাচটি হবে প্রয়াত কিংবদন্তির স্মরণেই। গত বছরের ২৫ নভেম্বর পরপাড়ে পাড়ি জমান তিনি।

চলতি বছরের ১৪ ডিসেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদের মারসোল পার্ক স্টেডিয়ামে হবে ম্যারাডোনা কাপ। মাঠে বসে খেলা দেখতে পারবেন পঁচিশ হাজার সমর্থক। ১৯৮১-৮২ মৌসুমে বোকা জুনিয়রসের হয়ে অভিষেক হয় ম্যারাডোনার। পরে আবার ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ১৯৯৫ থেকে ৯৭ অবধি ক্লাবটির হয়ে খেলেন তিনি।

১৯৮২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত মোট ৫৮টি ম্যাচে বার্সেলোনার হয়ে মাঠে নামেন তিনি। এই সময়ে জেতেন কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ ও স্প্যানিশ লিগ কাপ। এবার তার স্মরণে মাঠে নামতে যাচ্ছে বোকা ও বার্সেলোনা।

অবশ্য এই দুই দলের দেখা এবারই প্রথম নয়। এর আগে ২০১৮ সালে হুয়ান গাম্পার ট্রফিতেও মাঠে নেমেছিল দুই দল। ওই ম্যাচে ৩-০ গোলে জয় পায় বার্সা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com