আসন্ন পাকুন্দিয়া পৌর নির্বাচন কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জনতার মুখোমুখি মেয়র প্রার্থীগণ। নির্বাচনী প্রশ্নোত্তর সম্পৃক্ত ও প্রতিশ্রুতি বিষয়ক অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে সামাজিক সংগঠন ‘পিপল ডেভেলপমেন্ট প্রসেস’ (পিডিপি) ও সুজন, পাকুন্দিয়া উপজেলা ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটির সহযোগিতায় এর আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন পিডিপির চেয়ারম্যান আ ন ম তানভীর হায়দার ভূঁইয়া ও প্রভাষক তরিকুল হাসান শাহীনের সঞ্চালনায় জনতার মুখোমুখি প্রশ্নোত্তর পর্বের বক্তব্য রাখেন পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র এড. মো. জালাল উদ্দিন, সাবেক মেয়র আক্তারুজ্জামান খোকন, স্বতন্ত্র প্রার্থী মোতায়েম হোসেন স্বপন, ইসমালী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা আতাহার আলী প্রমুখ।