বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাব নির্বাচন, সভাপতি অমর ডি কস্তা, সম্পাদক আব্দুল বারী

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর, নাটোর
  • আপডেট সময় শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৭৪ বার পড়া হয়েছে
বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাব নির্বাচন, সভাপতি অমর ডি কস্তা, সম্পাদক আব্দুল বারী

নাটোরের বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৯ অক্টোবর) বিকেলে উপজেলার বনপাড়াস্থ কেন্দ্রীয় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু হানিফ মিয়া ১৭ জনের নির্বাচিত কার্য্যকরী কমিটির নাম ঘোষণা করেন। এতে সভাপতি অমর ডি কস্তা (দৈনিক আমাদের সময় ও বাংলাদেশ টুডে) ও সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী (দৈনিক বার্তা ও দৈনিক সিনসা) পূনরায় নির্বাচিত হন।

নির্বাচিত অন্যেরা হলেন, সহ-সভাপতি আবু সাইদ ও আব্দুল আলীম, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ ও সুরুজ আলী, সাংগঠনিক-রাজু আহমেদ, দপ্তর-মুজাহিদ হোসেন, অর্থ বিষয়ক-আলমগীর কবির, তথ্য ও প্রযুক্তি-জাহিদ আলী, নারী উন্নয়ন-পারুল আক্তার, প্রচার ও প্রকাশনা-মোতালেব হোসেন, কার্য্যকরি নির্বাহী সদস্য জালাল উদ্দিন, ইসা হামমাম তুহিন, আজাদুল বারী, মোসলেম উদ্দিন ও করিম মৃধা।

বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেন নির্বাচন পর্যবেক্ষণ করেন। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা শাজাহান পাঠান, রেজাউল করিম ও কাজী ইউসুফ আবদুল্লাহ। সন্ধ্যায় প্রেসক্লাবে উপস্থিত হয়ে নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান বড়াইগ্রাম থানার ওসি নজরুল ইসলাম মৃধা, বনপাড়া হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাশেদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com