বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

উল্লাপাড়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের শুভ উদ্বোধন

মোঃ শাহাদত হোসেন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৭৪ বার পড়া হয়েছে
উল্লাপাড়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২১ ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পৌর শহরের ঝিকিড়া বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে তানভীর ইমাম এমপি শিশুদের উদ্দেশ্যে বলেন, আজকের শিশু আগামী দিনের রাষ্ট্রনায়ক। নিয়মিত কৃমি নাশক খাই, রোগ বালাই ও স্বাস্থ্য ঝুঁকি কমাই। স্বাস্থ্যই সকল সুখের মুল। সুস্থ ও সবল দেহের অধিকারী হলে, যে কোন যুদ্ধ জয় করা যায়। তাই আসুন স্বাস্থ্য বিধি মেনে চলি, সুন্দর জীবন গড়ে তুলি। অনুষ্ঠানে এ সময় কয়েকজন শিশুকে ডাক্তারী পোশাক পড়িয়ে আগামীতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখিয়ে তানভীর ইমাম এমপি “এসো সুস্থ থাকি, সুন্দর জীবন গড়ি” শিরোনামে একটি গল্প শোনান।
এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন, এমপি মহোদয়ের একান্ত সহকারী ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ আনিসুল হক ও ঝিকিড়া বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিএম আব্দুর রাজ্জাক প্রমুখ ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com