শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে জেলা দাবা লীগের পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ১০৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে জেলা দাবা লীগের পুরস্কার বিতরণ

দাবা খেলার প্রচার এবং প্রসারের মাধ্যমে দেশে মেধাবী যুব সমাজ গঠন সম্ভব। কিশোরগঞ্জ জেলা দাবা লীগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে একথা জানান কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

 

রোববার (৩১ অক্টোবর) সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের সভা কক্ষে কিশোরঞ্জ জেলা দাবা লীগ এর পুরষ্কার বিতরণ করা হয়। ২৯ অক্টোবর ল এন্ড ট্রাস্টের সৌজন্যে দাবা লীগ এর আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।

 

জেলার ১৫ টি ক্লাবের ৯০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলো এই আয়োজনে। সুইচ পদ্ধতি অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় ১৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় গাইটাল এলাকার স্টারলিট স্পোর্টিং ক্লাব। ১৬ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছে সুচি সংদস। বিজয়ীদের মাঝে ট্রফি এবং মেডেল প্রদান করা হয়।

 

পুরস্কার বিতরণী আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মো: মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বাণ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী এবং জেলা ক্রীড়া অফিসার আল-আমিন সহ আরো অনেকেই। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাজমুল ইসলাম সরকার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com