রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ১০৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব

হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে সাকিব আল হাসানের। ইনজুরির কারণে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশের শেষ দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া যাবে না সাকিবকে। তিনি আরব আমিরাত থেকে পরিবার নিয়ে পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে।

রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান সাকিব। ক্লিনিক্যাল পরীক্ষায় তার এই চোট গ্রেড-১ এর বলে নির্ণয় করা হয়েছে। যার ফলে আসরের বাকি দুই ম্যাচে তার আর খেলা হচ্ছে না। তিনি বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন।

দুই-এক দিনের মধ্যেই টিম হোটেল ছেড়ে সংযুক্ত আরব-আমিরাত থেকে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যাবেন সাকিব। এর আগে চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে যায় বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। তার পরিবর্তে রিজার্ভ থেকে পেসার রুবেল হোসেনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। বিশ্বকাপের চলমান আসরের চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম তিন খেলায় শ্রীলংকা, ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ করে ফেলেছে টাইগাররা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com