রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় জাতীয় যুব দিবস পালিত

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৮৯ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় জাতীয় যুব দিবস পালিত

‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা, ঋণ ও সনদ বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।

সোমবার (১ নভেম্বর)  সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র‍্যালী পৌরসদর বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ. আজিজ আকন্দ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক, সালাহ উদ্দিন, যুব আত্মকর্মী বোরহান উদ্দিন, সাইফুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে ২৩ জন যুবক ও যুব মহিলাদের মধ্যে ৯ লাখ ৯০ হাজার টাকা ঋণের চেক বিতরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com