বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

উল্লাপাড়ায় ১৩ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা 

মোঃ শাহাদত হোসেন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৭৫ বার পড়া হয়েছে
উল্লাপাড়ায় ১৩ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা 
আসন্ন তৃতীয় ধাপের নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউপি নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ভোট উৎসবে উপজেলা পরিষদ চত্বর প্রার্থী ও কর্মি সমর্থকদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছিল । এ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি । ১৩ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৯ জন পার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন । এদের মধ্যে ১৩ জন আঃ লীগের মনোনিত প্রার্থী । আঃ লীগের বিদ্রোহী প্রার্থী ৩৩ জন রয়েছেন ।
এ ছাড়াও বিএনপি সমর্থীত স্বতন্ত্র প্রার্থী -৭ জন, ইসলামী আন্দোলন স্বমর্থীত স্বতন্ত্র প্রার্থী -৫ জন, স্বতন্ত্র প্রার্থী -৭ জন, জাতীয় পাটি স্বমর্থীত স্বতন্ত্র প্রার্থী -২ জন, জাসদ স্বমর্থীত স্বতন্ত্র প্রার্থী -১ জন ও জামায়াতে ইসলাম স্বমর্থীত স্বতন্ত্র প্রার্থী -১ জন রয়েছেন ।
উল্লেখিত প্রার্থীদের মধ্যে রামকৃষ্ণপুর ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৪ জন। এদের মধ্যে নৌকার প্রার্থী রয়েছেন রফিকুল ইসলাম হিরো ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন সাগর আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রয়েছেন ইমরান হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন আমিরুল ইসলাম। বাঙ্গালা ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৬ জন। নৌকার প্রার্থী সোহেল রানা।এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে রয়েছেন কেফায়েতুল্লাহ, আবু হানিফ, দেলোয়ার হোসেন খান, আব্দুল মতিন সওদাগার ও হুমায়ন কবির। উধুনিয়া ইউনিয়নে মোট প্রার্থী ৫ জন। নৌকার প্রার্থী হলেন রেজাউল করিম বাচ্চু। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন রাশিদুল হাসান রাশেদ, আব্দুল জলিল প্রামানিক, আনিছুর রহমান সাহেব এবং জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী রয়েছেন অধ্যক্ষ মনজিলুর রহমান। বড় পাঙ্গাশী ইউনিয়নের মোট চেয়ারম্যান প্রার্থী হলেন ৫ জন। এদের মধ্যে রয়েছেন নৌকার প্রার্থী হুমায়ন কবির লিটন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে রয়েছেন আবু বকর সিদ্দিক, জাতীয় পার্টির প্রার্থীরয়েছেন বকুল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হলেন, সুলতান শেখ সেলিম আহমেদ ও শরিফুল ইসলাম। মোহনপুর ইউনিয়নে মোট প্রার্থীর সংখ্যা ৬ । আবুল কালাম আজাদ হলেন নৌকার চেয়ারম্যান প্রার্থী ।বাকিদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ইকবাল হোসেন, জাসদের প্রার্থী হলেন মনিরুজ্জামান, জাতীয় পার্টির প্রার্থী হলেন সোহেল রানা ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হলেন হাসান সাদেক মেহেদী এবং অপর স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম। দূগার্নগর ইউনিয়নে মোট প্রার্থী ৭জন। নৌকার প্রার্থী হলেন আফছার আলী। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন, বিপ্লব কুমার, মাসুদ রানা হায়দার, তারেকুল ইসলাম, সুব্রত কুমার চাকী (বাপ্পী) ও আলমগীর হোসাইন।এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আব্দুর রশিদ। পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৪। এদের মধ্যে রেজাইল ইসলাম তপন রয়েছেন নৌকার প্রার্থী। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন এসএম রাশেদুল হাসান, আল আমিন সরকার ও জিয়াউর রহমান। সলংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৪ জন। এদের মধ্যে নৌকার প্রার্থী হলেন মোখলেছুর রহমান তালুকদার। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন মোক্তার হোসেন ও শফি কামাল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হলেন ফরহাদ আলী। হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৬। নৌকার প্রার্থী হলেন হেদায়েতুল আলম। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে রয়েছেন মাসুদ রানা, আরাফাত রহমান, আবু সাঈদ সরকার, বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হলেন মজিদ খান ও স্বতন্ত্র প্রার্থী তাহাজ উদ্দিন সরকার। উল্লাপাড়া সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪ জন। নৌকার প্রার্থী হলেন আব্দুস সালেক। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে রয়েছেন আলিমুজ্জামান অলক, আকমাল হোসেন ও রফিকুল ইসলাম রতন।
পঞ্চক্রোশী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৮। আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী হলেন ফিরোজ উদ্দীন। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন এখানে আরিফুল ইসলাম লিটন ও নজরুল ইসলাম, বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম মিস্টার, আব্দুল মালেক, হায়দার আলী ও মনিজা মোমেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন টি এম শাহাদ হোসেন। সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৬ জন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার শওকাত ওসমান। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হেলাল উদ্দিন, গোলাম কিবরিয়া ও সুমাইয়া পারভীন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী সাদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম। কয়ড়া ইউনিয়ন পরিষদে মোট চেয়ারম্যান প্রার্থী ৪।
নৌকার প্রার্থী হলেন হেলাল উদ্দীন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হলেন বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম ও স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা সুখন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রয়েছেন মোঃ মোশরাফ হোসেন তালুকদার। উপজেলা নিবার্চন কর্মকতা মোঃ মাসুদ রানা মনোনয়নপত্র জমাদানের বিষয়টি নিশ্চিত করেন ।
মঙ্গলবার সকাল দশটার পর থেকেই বিভিন্ন ইউনিয়নের মনোনয়নপত্র জমা দিতে আসা চেয়ারম্যান ও সদস্য ( মেম্বর ) প্রার্থীরা কর্মি সমর্থকদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে ভিড় জমান । আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের কর্মি সমর্থকরা নৌকার শ্লোগান দেন। আগামী ২৮ নভেম্বর উল্লাপাড়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। উল্লাপাড়া সদর ইউনিয়নের সংরক্ষিত একটি ওয়ার্ডের সদস্য পদে মনোনয়নপত্র জমা দিতে আসা সমর্থক সোহরাব মিয়া, কাদের বলেন পছন্দের প্রার্থীর পক্ষে তার এসেছেন। বাড়ী থেকে উৎসব আনন্দের মাঝে এসেছেন ।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে জানান, আওয়ামী  সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হবেন তাদের বিরুদ্ধে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখের পরে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, তৃতীয় ধাপ  ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩ টি  ইউনিয়নে ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ২ নভেম্বর মঙ্গলবার বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন জমা দেয়ার শেষ সময় ছিলো। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোট গ্রহণ হবে ২৮ নভেম্বর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com