বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

বামুকট্রা কর্তৃক ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়্যার’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৭১ বার পড়া হয়েছে
বামুকট্রা কর্তৃক 'অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়্যার' বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাগরিক ও অভ্যন্তরীণ সেবা প্রার্থীদের বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট (বামুকট্রা) কর্তৃক প্রতিশ্রুত সেবা, সেবা প্রদান পদ্ধতি এবং সেবার মান সম্পর্কে কোনো অসন্তোষ বা মতামত থাকলে যাতে তারা সেটি অবহিত করতে পারে এবং তার প্রতিকার পেতে পারে সেলক্ষ্যে  বাংলাদেশ  মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়্যার’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসুচি  অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ অক্টোবর) সকাল ১০ টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রধান কার্যালয় ৮৮ মতিঝিলস্থ স্বাধীনতা ভবনের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ  মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) এসএম মাহবুবুর রহমান। তিনি তার বক্তব্যে অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তা (অনিক) এবং আপিল কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোকপাত করেন। এছাড়া তিনি সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে বলেন যাতে অভিযোগ দাখিল শূণ্যের কোটায় নেমে আসে।

এছাড়া আলোচক হিসেবে ট্রাস্টের দুই পরিচালক ড. মোঃ আমিনুল ইসলাম ও ড. মোঃ জাহেদুল হাসান অংশগ্রহণ করেন।  ট্রাস্ট্রের সচিব (উপসচিব) তরফদার মোঃ আক্তার জামীল ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়্যার’  এর উপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।

প্রশিক্ষণে নাগরিক সেবা ও অভ্যন্তরীণ সেবা প্রার্থীগণ তাদের অভিযোগের বিষয়ে প্রতিকার চেয়ে (যদি সেবা সংক্রান্ত কোন অভিযোগ থেকে থাকে) জিআরএস সফটওয়্যারে অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তার নিকট কিভাবে দাখিল করবে এবং অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তার কিভাবে প্রাপ্ত অভিযোগ নিষ্পত্তি করবে তা শেখানো হয়। প্রশিক্ষণে বাংলাদেশ  মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com