শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

নওগাঁয় রাতের অন্ধকারে পাঁচটি মন্দিরে প্রতিমা ভাঙচুর

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৭৭ বার পড়া হয়েছে
নওগাঁয় রাতের অন্ধকারে পাঁচটি মন্দিরে প্রতিমা ভাঙচুর
নওগাঁ পোরশায় রাতের অন্ধকারে পাঁচটি মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে পুলিশ।
সোমবার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ভবানীপুর ও শরিওয়ালা গ্রামে মোট ৫টি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর মধ্যে ভবানীপুর ৩টি মন্দিরে ও শরিওয়ালায় ২টি মন্দিরের কালী প্রতিমা ভেঙ্গে ফেলে দুর্বৃত্তরা।
এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও মন্দির কমিটির লোকজন। বিষয়টি জানাজানি হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গ্রামবাসী কাজে করার জন্য মাঠে আসলে মন্দিরের প্রতিমা ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখে। এসময় তারা থানা পুলিশে খবর  দিলে মঙ্গলবার সকালে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি বিমান কুমার সাহা বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসাই আমাদের চাওয়া।’
এ বিষয়ে নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) গাজিউর রহমান বলেন, ঘটনা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি আরোও বলেন,এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনোক্রমেই এসব ঘটনার আসামিদেরকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যেই পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com