বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

তাড়াইলে ইউপি নির্বাচন, পুলিশের আগাম সতর্কতামূলক মহড়া

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ১১২ বার পড়া হয়েছে
তাড়াইলে ইউপি নির্বাচন, পুলিশের আগাম সতর্কতামূলক মহড়া

আসছে ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের  ইউপি নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে আইন শৃঙ্খলার উপর পুলিশ প্রশাসনের আগাম সতর্কতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) বেলা ১১ টার দিকে তাড়াইল থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন সরকারের নেতৃত্বে আসছে ইউপি নির্বাচনে উপজেলায় আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ জনগণকে জানান দিতে পুলিশ প্রশাসনের আগাম সতর্কতামূলক মোটরসাইকেল মহড়া তাড়াইল থানা চত্বর থেকে বের হয়ে উপজেলার ৭ টি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়।

তাড়াইল থানার উপ-পরিদর্শক মন্টু চন্দ্র পালের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত সতর্কতামূলক মোটরসাইকেল মহড়ায় উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, উপ পরিদর্শক আশরাফুল আলম তালুকদার, উপ-পরিদর্শক সুকান্ত রায়, এ এস আই অরুণ কৃষ্ণ দাসসহ তাড়াইল থানায় কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন সরকার বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তাড়াইল উপজেলার ৭ টি ইউপিতে আইন শৃঙ্খলার পরিস্থিতি  স্বাভাবিক  রাখতে সাধারণ জনগণকে জানান দিতে পুলিশ প্রশাসনের আগাম সতর্কতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। তাড়াইল থানা পুলিশ প্রশাসনের সর্বাত্বক চেষ্টা থাকবে তাড়াইল উপজেলার ৭টি ইউপিতেই অবাধ সুষ্ঠ নির্বাচন উপহার দেওয়ার জন্য।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com