রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

নির্বাচনে নৌকা বিপক্ষে কাজ করায় ছাত্রলীগের ৭ নেতাকে অব্যাহতি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৯৪ বার পড়া হয়েছে
নির্বাচনে নৌকা বিপক্ষে কাজ করায় ছাত্রলীগের ৭ নেতাকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে কাজ করায় ছাত্রলীগের সাত নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার ও শুক্রবার রাতে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানী স্বাক্ষরিত পৃথক পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অব্যাহতির তথ্যটি নিশ্চিত করা হয়।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন- বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্র লীগের সহ- সভাপতি রবিউল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু মাহমুদ ও আব্দুল্লাহ আল নোমান, সহ- সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মেজবাউল আলম, তিন নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শামসুদ্দীন চৌধুরী ও বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রলীগের নয় নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শহীদুল ইসলাম।

আগামী ১১ নভেম্বর বৃহস্পতিবার সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর। আর প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল আলম চৌধুরী রাজু।

অন্যদিকে বাড়বকুণ্ড ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন যথাক্রমে জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে এ জেএম বেলাল উদ্দিন ও বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে জয়নাল আবেদীন ভূঁইয়া।

উপজেলা ছাত্র লীগের সভাপতি শিহাব উদ্দিন জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রলীগের সদস্যদের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করতে হবে। অন্যথায় তাদের অব্যাহতি দেওয়া হবে। সম্প্রতি এই সাত নেতা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বাঁশবাড়িয়া ও বাড়বকুণ্ড ইউনিয়নের দলীয় নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী শওকত আলী জাহাঙ্গীর ও ছাদাকাত উল্লাহ মিয়াজীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী ও অন্য প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার- প্রচারণায় কাজ করছেন বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ায় এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে বলে তাদেরকে সতর্ক করা হয়। এরপর ও তারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দলের শৃঙ্খলাবিধি ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী ও অন্য প্রার্থীর পক্ষে কাজ করে যাচ্ছেন।

বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে বিষয়টি লিখিতভাবে জানানোর পর বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রলীগের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতিসহ সাতজনকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com