শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ১০৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মো. জুনায়েদ হোসেন (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।

সোমবার (৮ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ র‌্যাব এ তথ্য জানায়। আটক মাদক ব্যবসায়ী মো. জুনায়েদ হোসেন (১৯) জেলার কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল দামপাটুলি এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (০৭ নভেম্বর) দিনগত রাত ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা। এসময় মাদক ব্যবসায়ী মো. জুনায়েদ হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও একটি মোবাইলফোন উদ্ধার করে জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ী মো. জুনায়েদ হোসেন দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান জানান, অভিযানে আটকের পর মাদক ব্যবসায়ী মো. জুনায়েদ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com