বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

বামুকট্রা কতৃর্ক ‘৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে অবহিতকরণ’ শীর্ষক কর্মশালা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৯০ বার পড়া হয়েছে
বামুকট্রা কতৃর্ক '৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে অবহিতকরণ' শীর্ষক কর্মশালা

বাংলাদেশ  মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ অক্টোবর) সকাল ১০ টায় বাংলাদেশ  মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রধান কার্যালয় ৮৮ মতিঝিলস্থ স্বাধীনতা ভবনের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ  মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) এসএম মাহবুবুর রহমান। তিনি তার বক্তব্যে ৪র্থ শিল্প বিপ্লবের চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাব, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন এবং চ্যালেঞ্জ মোকাবেলায় ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারিদের কম্পিউটার ও কারিগরি দক্ষতার উপর গুরুত্বারোপ করেন।

এছাড়া আলোচক হিসেবে ট্রাস্টের পরিচালক (শিল্প ও বাণিজ্য) ড. মোঃ জাহেদুল হাসান অংশগ্রহণ করেন। ট্রাস্ট্রের সচিব (উপসচিব) তরফদার মোঃ আক্তার জামীল ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। প্রশিক্ষণে ৪র্থ শিল্প বিপ্লবের আলোচিত প্রযুক্তি-কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট অব থিংস, ব্লক চেইন প্রযুক্তি, থ্রিডি প্রিন্টিং, কোয়ান্টাম কম্পিউটিং, উন্নত মানের জিন প্রযুক্তি, বিগ ডেটা অ্যানালাইটিক, হরিজন্টাল ও ভার্টিক্যাল সিস্টেম ইন্টিগ্রেশন,সাইবার সিকিউরিটি, রোবোটিক্সসহ ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ এবং কল্যাণ ট্রাস্টের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে বাংলাদেশ  মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com