বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

৫ শিশুর জন্ম: একে একে মারা গেল সবাই

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৮৬ বার পড়া হয়েছে
৫ শিশুর জন্ম: একে একে মারা গেল সবাই

একে একে মারা গেল কুষ্টিয়ায় একসঙ্গে জন্ম নেওয়া সেই পাঁচ নবজাতক। অপরিপক্ব হওয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানায় চিকিৎসকরা।

মঙ্গলবার (০৯ নভেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের স্ক্যানো ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পাঁচজনের মধ্যে একমাত্র জীবিত থাকা মেয়ে শিশুটিও।

এর আগে বুধবার (০৩ নভেম্বর) হাসপাতালের স্ক্যানো ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক ছেলে ও তিন মেয়ে শিশুর মৃত্যু হয়। এ নিয়ে জন্মের এক সপ্তাহের ব্যবধানে একে একে পাঁচ শিশুরই মৃত্যু হয়েছে।

শিশুদের বাবা সোহেল রানা বলেন, একসঙ্গে জন্ম নেওয়া এক ছেলে ও চার কন্যা সন্তানের সবাই একে একে মারা গেছে। খুবই কষ্ট লাগছে। তবে তাদের মা সুস্থ আছে। শিশুর ওজন কম হওয়ায় ঢাকায় নিয়ে যেতে বলেছিলেন চিকিৎসক। কিন্তু অর্থের অভাবে ঢাকায় নিতে পারিনি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন জানান, নবজাতকরা প্রথম থেকেই ঝুঁকিতে ছিল। ওজন কম হওয়ায় এক ছেলে ও চার মেয়ে নবজাতকের মৃত্যু হয়েছে। আমরা তাদের সুস্থ করে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলাম।

জানা যায়, কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গত মঙ্গলবার (০২ নভেম্বর) সকালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন সাদিয়া খাতুন নামে এক গৃহবধূ। এর মধ্যে চারটি মেয়ে ও একটি ছেলে। বাচ্চাগুলোর ওজন ছিল ৫ থেকে ৬শ গ্রামের মধ্যে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com