রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় ৭ম শ্রেণির ছাত্রী ৬ মাসের অন্তঃসত্বা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৯১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৭ম শ্রেণির ছাত্রী(১৩) ৬ মাসের অন্তঃসত্ত্বার ঘটনার অভিযোগ উঠেছে। সে বারাবর আলিম মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী।
ঘটনাটি ঘটিয়েছে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বারাবর গ্রামের মৃত আহাম্মদের ছেলে আব্দুল্লাহ (৪৫)। আব্দুল্লাহ প্রায় ১ বছর ধরে নানান ভাবে ভয়ভীতি দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে আসছে। এতে ছাত্রীটি ৬ মাসের অন্তঃসত্বা হয়ে পড়ে।

অন্তঃসত্ত্বার বিষয়টি ছাত্রী তার পরিবারকে জানালে তার পরিবার আব্দুল্লাহ কে ঘটনাটি অবহিত করে।  এলাকায় বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।
তারপর থেকে অভিযুক্ত আব্দুল্লাহ গা ঢাকা দেয়।

ঘটনার ব্যাপারে এলাকার প্রাভাবশালী শাহাব উদ্দিন শাহাব (সৌদিপ্রবাসী) , তার সহযোগী মুরশিদ উদ্দিন উরফে গোল মুরশিদ ও এগারসিন্দুর ইউনিয়নের সহকারী নিকাহ রেজিস্টার তাজুল ইসলামের নেতৃত্বে গভীর রাতে গ্রাম্য শালিশে সাড়ে ৪ লক্ষ টাকা ধার্য করে মীমাংসা হয়। এবং ছাত্রীর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে ঘটনার ধামাচাপা দেয়ার চেষ্টা করে। এবং আইনের আশ্রয় নিলে শালিসীরা ধর্ষণের শিকার মেয়েটির পরিবারকে গ্রাম ছাড়া করার হুমকি দেয় বলে জানা যায়।

এ ব্যাপারে জানতে চাইলে শালিশের প্রধান মো. শাহাব উদ্দিন বলেন, আমার পাশের বাড়ির চাচা-ভাতিজির ঘটনা। সুষ্ঠু  সুন্দর ভাবে থাকার জন্য তাই ঘটনাটি ধামাচাপা দিয়েছি। সহকারী কাজী তাজুল ইসলাম বলেন, ছাত্রীটির বয়স অপ্রাপ্ত হওয়ায় নিকাহ রেজিস্টারি করতে পারিনি।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, ঘটনার ব্যাপারে কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com