সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

প্রসেনজিতের এ কী হাল!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১২২ বার পড়া হয়েছে
প্রসেনজিতের এ কী হাল!

হুট করে অন্যরকম এক চেহারা নিয়ে হাজির হলেন পশ্চিমবঙ্গের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাকে এই বেশে দেখে রীতিমত চমকে ওঠেছেন ভক্তরা!

মাথায় প্রায় চুল নেই, মুখে কাঁচা-পাকা দাড়ি।চেক শার্ট ও লুঙ্গি পরে পুকুরের পাড়ে বসে রয়েছেন প্রসেনজিৎ। এমন ছবি সোমবার (১৫ নভেম্বর) সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা নিজেই।

 

টুইটের পোস্ট করার ছবিটির রহস্য অবশ্য ক্যাপশনে জানিয়ে  দিয়েছেন প্রসেনজিৎ। মূলত নির্মাতা সৌভিক কুণ্ডু পরিচালিত ‘আয় খুকু আয়’ সিনেমায় এমন লুকে দেখা যাবে তাকে।

সিনেমাটির দ্বৈত চরিত্রে অভিনয় করবেন তিনি। এ প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, আমি আর জিৎ অনেক দিন ধরেই ভালো চিত্রনাট্যের অপেক্ষায় ছিলাম। আমরা দু’ জনে এমন একটা কাজ করতে চাইছিলাম, যাতে এই করোনা আবহে দর্শকদের সিনেমা হলে ফিরিয়ে আনা যায়।

এতে প্রসেনজিতের মেয়ের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। আরও রয়েছেন সোহিনী সেনগুপ্ত ও রাহুল দেব বসু। শোনা যাচ্ছে, গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাংলাদেশের রাফিয়াথ রাশিদ মিথিলাকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com