সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী ‘হুতিদের ঠেকাতে’ সৌদি জোটে, ইরানকে আক্রমণ করতে নয় জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার, যা গত আট বছরে সর্বোচ্চ কটিয়াদীতে তিতাসের আন্তঃজেলা গ্যাস সঞ্চালন পাইপে ছিদ্র, দুই মাস ধরে বের হচ্ছে গ্যাস; অবৈধ সংযোগ চেষ্টার অভিযোগ নওগাঁয় সরকারি গম বিক্রি করে নিম্নমানের আটা সরবরাহের অভিযোগ ডিলারের বিরুদ্ধে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক

মাত্র ২৭ বছর বয়সে অবসরে পাকিস্তানের পেসার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১১৪ বার পড়া হয়েছে
মাত্র ২৭ বছর বয়সে অবসরে পাকিস্তানের পেসার

মাত্র ২৭ বছর বয়সে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের বাঁহাতি পেসার উসমান শিনওয়ারি। উসমান মূলত সাদা বলের ক্রিকেটে মনোযোগ দেওয়ার জন্যই অবসর নিলেন টেস্ট ক্রিকেট থেকে।

মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় নিজের অবসরের কথা জানিয়েছেন উসমান। অবসরের কারণ হিসেবে তিনি বলেছেন, ইনজুরি ঝুঁকি এড়িয়ে ক্যারিয়ার লম্বা করতে চাওয়ার পরিকল্পনার কথা।

গত কয়েক মাস ধরে পিঠের ইনজুরিতে ভুগছিলেন উসমান। তা কাটিয়ে এখন মাঠে ফিরতে প্রস্তুত তিনি। তবে চিকিৎসক এবং ফিজিওর সঙ্গে পরামর্শ করে টেস্ট না খেলার সিদ্ধান্তই নিয়েছেন তিনি, নিয়েছেন লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত।

উসমান লিখেছেন, ‘আমার ফিজিওকে ধন্যবাদ। পিঠের ইনজুরি কাটিয়ে আমি কামব্যাক করেছি এবং এখন পুরোপুরি ফিট আছি। তবে ফিজিও-চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, এসব ইনজুরি এড়াতে দীর্ঘ পরিসরের ক্রিকেট ছেড়ে দিচ্ছি। যাতে ক্যারিয়ার লম্বা করতে পারি।’

পাকিস্তান জাতীয় দলের হয়ে ২০১৯ সালে একটিমাত্র টেস্ট খেলেছেন উসমান। এছাড়া সাদা পোশাকের ক্রিকেটে ১৭ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৭ বছর বয়সী এ বাঁহাতি পেসার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com