বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

বিশ্বকাপের ২ স্টেডিয়াম উদ্বোধন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ১১১ বার পড়া হয়েছে
বিশ্বকাপের ২ স্টেডিয়াম উদ্বোধন

২০২২ সালের ফুটবল বিশ্বকাপের জন্য মঙ্গলবার নবনির্মিত দুইটি স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে। ফিফা আরব কাপের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো কাতার বিশ্বকাপের দুই স্টেডিয়াম আল বায়েত ও স্টেডিয়াম ৯৭৪; যা রাস আবু আবুদ স্টেডিয়াম নামেও পরিচিত।

আরব অঞ্চলের ১৬ দেশ নিয়ে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ফিফা আরব কাপ। এই টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ হয়েছে আল বায়েত স্টেডিয়ামে, পরের ম্যাচটি খেলা হয়েছে স্টেডিয়াম ৯৭৪-এ। আগামী বছর কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে আল বায়েত স্টেডিয়ামে।

৬০ হাজার ধারণক্ষমতাবিশিষ্ট এই আল বায়েত স্টেডিয়ামের প্রথম ম্যাচে লড়েছে স্বাগতিক কাতার ও বাহরাইন। যেখানে ১-০ গোলে জিতেছে কাতার। আর ৪০ হাজার ধারণক্ষমতাবিশিষ্ট স্টেডিয়াম ৯৭৪-এ হওয়া প্রথম ম্যাচটিতে সিরিয়াকে ২-১ গোলে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

আল বায়েত স্টেডিয়ামের উদ্বোধন ঘোষণা করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি স্টেডিয়ামের পাশাপাশি ফিফা আরব কাপেরও উদ্বোধন ঘোষণা করেছেন। আল বায়েত স্টেডিয়ামের খানিক পরই উদ্বোধন করা হয় স্টেডিয়াম ৯৭৪।

কাতার বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচসহ মোট নয়টি ম্যাচ হবে আল বায়েত স্টেডিয়ামে। চলতি আরব কাপের ফাইনালসহ পাঁচটি ম্যাচ হবে এই মাঠে। অন্যদিকে স্টেডিয়াম ৯৭৪-এ হবে বিশ্বকাপের সাতটি ম্যাচ। আর ফিফা আরব কাপের তৃতীয় স্থান নির্ধারণীসহ মোট ছয়টি ম্যাচের ভেন্যু এই মাঠ।

আল বায়েত ও স্টেডিয়াম ৯৭৪-র উদ্বোধনের পর কাতার বিশ্বকাপের আট স্টেডিয়ামের মধ্যে এখন শুধুমাত্র লুসাইল স্টেডিয়ামটির উন্মোচন বাকি রইলো। এরই মধ্যে কাজ শেষ হয়ে গেছে লুসাইল স্টেডিয়ামের। শিগগিরই এই স্টেডিয়ামের উদ্বোধন ঘোষণা করার পরিকল্পনা রয়েছে বিশ্বকাপ আয়োজক কর্তৃপক্ষের।

উল্লেখ্য, ফিফা আরব কাপে অংশগ্রহণকারী ১৬ দেশ হলো আলজেরিয়া, বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, লেবানন, মাউরিতানিয়া, মরোক্কো, ওমান, ফিলিস্তিন, সৌদি আরব, কাতার, সুদান, সিরিয়া, তিউনিশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com