সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

বাষট্টিতেও প্রাণবন্ত সুবর্ণা মুস্তাফা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ১০৩ বার পড়া হয়েছে
বাষট্টিতেও প্রাণবন্ত সুবর্ণা মুস্তাফা

‘বয়স শুধু একটি সংখ্যা মাত্র’, উক্তিটি বরেণ্য অভিনেত্রী, নির্মাতা, আবৃত্তিকার, উপস্থাপক ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফার জন্য পুরোপুরি উপযুক্ত।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সুবর্ণা মুস্তাফা একষট্টি পেরিয়ে বাষট্টি বছরে পা দিয়েছেন।  কিন্তু বয়স তাকে একটুও ছুঁতে পারেনি। বয়সের সঙ্গে সঙ্গে তার তারুণ্য যেন বেড়েই চলেছে! এখনো তিনি সতেজ ও প্রাণবন্ত। কাজ করে চলেছেন ক্লান্তিহীন।  সুবর্ণা মুস্তাফার বর্তমানে কানাডা সফরে রয়েছেন। ফলে এবারের জন্মদিন সেখানেই উদযাপন করতে হচ্ছে তাকে।

কানাডা থেকে নন্দিত এই অভিনেত্রী বলেন, ‘কানাডার টরেন্টোতে আছি। এখানেই জন্মদিনের সময়টা কেটে যাবে। পরিবারকে খুব মিস করবো। ঢাকায় থাকলে সময়টা আরও ভালো কাটতো, হয়তো আরও বেশি উপভোগ্য হয়ে উঠতো। তারপরও সবার কাছে দোয়া চাই যেন ভালো থাকি, সুস্থ থাকি। ’

সফর শেষে ৭ ডিসেম্বর সুবর্ণা মুস্তাফার দেশে ফেরার কথা রয়েছে।

১৯৫৯ সালের ২ ডিসেম্বর সুবর্ণা মুস্তাফা ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি প্রখ্যাত অভিনেতা গোলাম মুস্তাফার মেয়ে। শৈশব থেকেই বাবার অনুপ্রেরণায় সংস্কৃতির প্রতি তার আগ্রহ তৈরি হয়। নিজেকে জড়িয়ে নেন মডেলিং আর অভিনয়ের সঙ্গে।

মঞ্চ দিয়ে ক্যারিয়ার শুরু করেছেন তিনি। এরপর আশির দশকে টিভিতে অভিষিক্ত হন সুবর্ণা। ১৯৯০ সালে বিটিভিতে প্রচার হওয়া হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে বরকত উল্লাহর পরিচালনায় ‘কোথাও কেউ নেই’ নাটকের মাধ্যমে ব্যাপক প্রশংসিত হন এই তারকা। এছাড়া ‘আজ রবিবার’ নাটকে মুনা চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন গুণী এই অভিনেত্রী।

১৯৮০ সালে সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ‘ঘুড্ডি’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় সুবর্ণার অভিষেক ঘটে। তার প্রথম বাণিজ্যিক সিনেমা কাজী জহির পরিচালিত ‘নতুন বউ’। এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।  এ সিনেমায় লাকী আখান্দের গাওয়া ‘চলো না ঘুরে আসি অজানাতে’ গানটি এখনো দর্শকের মুখে মুখে ফেরে।

 

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ‘লাল সবুজের পালা’, ‘নয়নের আলো’, ‘সুরুজ মিঞ্চা’, ‘শঙ্খনীল কারাগার’, ‘রাক্ষস’, ‘কমাণ্ডার’, ‘অপহরণ’, ‘স্ত্রী’, ‘দূরত্ব’ ইত্যাদি।

সুবর্ণা মুস্তাফা সর্বশেষ বদরুল আনাম সৌদের নির্দেশনায় বিটিভিতে প্রচারিত ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ ধারাবাহিকে অভিনয় করেন। তার অভিনীত সর্বশেষ সিনেমা ফাখরুল আরেফিন পরিচালিত ‘গণ্ডি’।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com