শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

দলীয় মনোনয়ন না পেয়ে আ.লীগ নেতার পদত্যাগ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৯৯ বার পড়া হয়েছে
দলীয় মনোনয়ন না পেয়ে আ.লীগ নেতার পদত্যাগ

পারিবারিক ও অসুস্থতার কারণ দেখিয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জ্ঞানেন্দ্রনাথ বসাক পদত্যাগ করেছেন। তিনি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

তিনি স্বীকার করেছেন, ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন না পেয়ে অভিমানে এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে কারও প্রতি অভিযোগ তুলতেও চাননি তিনি।

সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে তাড়াশ উপজেলার দলীয় কার্যালয়ে তিনি উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক স্বপন দাসের কাছে এ পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দেশিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জ্ঞানেন্দ্রনাথ বসাক ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার।

জ্ঞানেন্দ্রনাথ বসাক বলেন, ‘অভিমান-কষ্ট তো থাকবেই। ১৯৯৫-২০০১ সাল পর্যন্ত আমি দেশিগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলাম। এরপর ২০০৩-২০১২ সাল পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের কার্যকারী সদস্য ছিলাম। এরপর ২০১২-২০২০ সাল পর্যন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে বর্তমানে ইউনিয়ন সভাপতি হিসেবে আছি। আমি মুজিব আদর্শ বুকে ধারণ করে ছোটবেলা থেকে নিজেকে গড়ে তুলেছি। তবুও আমার মতো মানুষকে যদি দলীয় মনোনয়ন না দেওয়া হয় সেটা তীব্র কষ্টের। তবুও আমার পারিবারিক ও শারীরিক সমস্যার কারণ দেখিয়েই দলীয় পদ থেকে পদত্যাগ করেছি।’

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউপি নির্বাচন করবেন কি না- জবাবে তিনি বলেন, ‘জনগণ আমাকে চায়। আমাকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য জনগণ চাপ দিচ্ছে। তাদের ইচ্ছায় আমি আসন্ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নেবো

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com