কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষের সপথ অনুষ্ঠান উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৬ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, নব নির্বাচিত পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম আকন্দ, অফিসার ইনচার্জ (ওসি) সারওয়ার জাহান, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ শারমিন শাহনাজ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সাইফুল আলম, মহিলা আদর্শ কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন, শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি রায়হান উদ্দিন আকন্দ, চিনির কল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন সহ বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন প্রতিষ্টানগন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিজয় দিবসের দিন সূর্যদয়ের সাথে সাথে তপোধ্বনি, পুস্পকতক অর্পণ, মোম বাতি প্রজ্জলন, পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে ডিসপ্লে, আলোচনা সভা, মিলাদ মাহফিল, মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।