বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

কিশোরগঞ্জে ৪ লাখ ৯৬ হাজার ৯৩০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ১০৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ৪ লাখ ৯৬ হাজার ৯৩০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

কিশোরগঞ্জ জেলায় ৪ লাখ ৯৬ হাজার ৯৩০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওযানো হবে। আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৪দিন ব্যাপী এই ক্যাপসুল খাওয়ানো হবে। এবার ৬ থেকে ১১ মাস বয়সী ৫৮ হাজার ৩৪০ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৩৮ হাজার ৫৯০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (০৮ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।

কর্মশালায় আরো জানানো হয়, কিশোরগঞ্জ জেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ১টি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে জেলায় ভলান্টিয়ারসহ মোট ৬ হাজার ৭৯৯ জন কর্মী ২ হাজার ৭৭৪টি কেন্দ্রে নিয়োজিত থাকবে। এসময় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের কিশোরগঞ্জ জেলার পাওয়ার পয়েন্ট প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান। কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন কিশোরগঞ্জ তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. শামছুল হক।

উপপরিচালক ইনসিটু, কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হেলাল উদ্দিন, সহকারী পরিচালক সাইফুল ইসলাম, জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু. আ. লতিফ প্রমুখসহ অন্যান্যরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com