মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলে অটোরিক্সা চালকের লাশ উদ্ধার

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ১০৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের বাজিতপুরে যুবকের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের তাড়াইলে শাহ আলম (৩০) নামে এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে তাড়াইল থানা পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রাউতি ইউনিয়নের পাঁচ ভাওলার গ্রামের রাস্তার পাশের ধানক্ষেত থেকে শাহ আলম (৩০) নামে এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে তাড়াইল থানা পুলিশ।উপজেলার রাউতি ইউনিয়নের শিবপুর গ্রামের ইদ্রিস মিয়ার পুত্র শাহ আলম প্রতিদিনের মতো গত মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে বের হন আয় রোজগারের জন্য। কিন্তু রাতে শাহ আলম বাড়ি ফিরে না যাওয়ায় আত্মীয়-স্বজন অনেক খোঁজাখুঁজি করে তাকে  না পেয়ে ড়াইল থানাকে বিষয়টি অবহিত করে।
বুধবার (৮ ডিসেম্বর) সকালে লোক মারফত খবর পেয়ে খবর পেয়ে নিহত আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে লাশ সনাক্ত করেন। এলাকাবাসীর মাধ্যমে বুধবার সকাল ১০টার দিকে খবর পেয়ে তাড়াইল থানার উপ-পরিদর্শক আশরাফুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট শেষে লাশ ও অটোরিক্সা থানায় নিয়ে আসেন।
তাড়াইল থানার উপ-পরিদর্শক আশরাফুল আলম বলেন, গত মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা শাহ আলম নামে এক অটোরিক্সা চালককে হত্যা করে পাচ ভাওয়াল রাস্তার পাশে ধানক্ষেতে ফেলে রাখে। খবর পেয়ে তাড়াইল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে বিভিন্ন  জায়গায় দারালো কিরিস বা চাকুর আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ জেলার সিনিয়র এ এসপি করিমগঞ্জ সার্কেল ইফতেখারুজ্জামান।
তিনি আরো জানান, এই ঘটনায় নিহতের আত্মীয় স্বজনরা এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দাখিল করেননি তবে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com